ভারতের সংসদ ভবনে চত্বরে ভয়াবহ আগুন

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৭:৫৯
 
নয়াদিল্লির সংসদ ভবন চত্ত্বরে রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়েই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এমন গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।
 
দিল্লি ফায়ার ব্রিগেডের ডিরেক্টর একে শর্মা জানান, দুপুর দুইটা ২১ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। জানা গিয়েছে, এদিন সংসদের এসি প্ল্যান্টে মেরামতির কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুনের ফুলকি থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় সংসদ ভবন। তত্ক্ষণাত্ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম।
 

প্রসঙ্গত, গত ১৯ মার্চ সংসদেরই ৫ নম্বর গেটে এসি-র তার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল।