এসডি এশিয়া ‘ডিজিবাজ’ নামে একটি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে যেখানে সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়া মনিটর করার মাধ্যমে দেশি এবং বিদেশি অভিজ্ঞদের সহায়তায় বিভিন্ন ভাবে পণ্য বিক্রি করার উপায় সম্পর্কে জানানো হবে। এই ইউনিক ডিজিটাল মিডিয়া ব্যবসা সংক্রান্ত ইভেন্টটি অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল ঢাকার গুলশানে দ্যা গ্র্যান্ড হল গার্ডেনিয়াতে।
পুরো ইভেন্টটিতে অংশগ্রহণ করে অনলাইন মিডিয়া ব্যবসা, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এশিয়া মহাদেশে ডিজিটাল মার্কেটিং এখনো শুরুর দিকেই আছে। বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাহায্যে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেয়ার ব্যবসায় দারুণ সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশে এখন ১২ মিলিয়নেরও অধিক ফেসবুক ব্যবহারকারী আছে। তাই ফেসবুকের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই তাদের কাছে পৌঁছানো সম্ভব। সারাদিন ব্যাপী এসডি এশিয়ার এই ওয়ার্কশপ এবং স্পিকিং সেশনের মাধ্যমে শেখানো হবে কিভাবে সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়া ব্যবহার করে উদ্যোক্তারা তাদের ব্যবসাকে লাভবান করতে পারবে এবং পণ্যের বিক্রি বাড়িয়ে নিতে পারবে।
এবারের ডিজিবাজ ২০১৫-র ট্যাগ-লাইন হল, ‘মনিটাইজেশন অফ সোশ্যাল মিডিয়া ইন বাংলাদেশ’। সোশ্যাল মিডিয়াকে পর্যবেক্ষণ এবং ব্যবহার করে ব্যবসাকে লাভবান করাই এর মূল লক্ষ্য। ইভেন্টে অনলাইন বা অফ লাইনে ব্যবসার মাধ্যমে বিভিন্ন সফল উদ্যোক্তাদের সাফল্য এবং তাদের কঠিন পথ পাড়ি দেবার অনুপ্রেরণাদায়ী গল্পও থাকবে।
ইভেন্টটিতে দুটো সেশন থাকবে। প্রথমে থাকবে স্পিকিং সেশন এবং দ্বিতীয় সেশনে থাকবে ডিজিটাল কাজের প্রদর্শনী।
এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও মুস্তাফিজুর খান ইভেন্টটি সম্পর্কে জানান, একদিন ব্যাপী বার্ষিক এই ডিজিবাজ ইভেন্টে আমরা তিনটি বিষয়কে প্রাধান্য দেব। এক- সোশ্যাল মিডিয়াতে একটি ব্র্যান্ডকে কিভাবে তুলে ধরতে হয়, দুই- কিভাবে স্বল্প সময়ে সফলতার সাথে অনলাইন মার্কেটিং কাজ করে তা শেখানো এবং তিন- এশিয়ার সেরা সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের সাথে যোগাযোগ স্থাপন করা।
ডিজিবাজে কেন অংশগ্রহণ করা উচিৎ সেই প্রশ্ন করা হলে এসডি এশিয়ার সহ প্রতিষ্ঠাতা এবং সিএফও ফায়াজ তাহের বলেন, অনলাইন অ্যাডভার্টাইজিং এর সময় কিভাবে টাকা সাশ্রয় করতে হয়, নতুন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কিভাবে ক্রেতাদের কাছে আরও সহজে পৌঁছানো যায় এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসাকে প্রতিষ্ঠিত করা যায় এসব কিছুই জানাবেন দেশ- বিদেশের বক্তারা। আমরা সবাই ডিজিটাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু কিভাবে এটি ব্যবসাকে সফল করতে পারে সেই সম্পর্কে অবগত নই। ডিজিবাজ আমাদেরকে সেই ধারণাই দেবে।
তিনি আরও জানান, এবারের ডিজিবাজ ইভেন্টে স্বল্প সংখ্যক সিট বরাদ্দ করা হয়েছে। তাই তিনি আগ্রহীদের খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সম্পন্ন করতেও তাগাদা দেন।
ডিজিবাজ ২০১৫ তে কারা যোগদান করবেন?
উদ্যোক্তা, ডেভেলপার, এজেন্সি, কর্পোরেট হাউজ, ডিজিটাল মিডিয়া এক্টিভিস্ট, স্টার্ট –আপস, ছাত্র এবং দেশি বিদেশি মিডিয়া।
ডিজিবাজ ২০১৫ তে কারা বক্তব্য রাখবেন?
ডিজিবাজে বক্তব্য রাখবেন সিঙ্গাপুরের আর্কেড, সোশ্যাল ম্যাট্রিক, এজেন্সি টেস্লা, মেটাল ওয়ার্কস (মেক্সাস), এক্সপোনেন্ট আইটি, হাইভ টুগেদার, ওয়েবেবল, স্ট্রেটিগিক ডিজিটাল, কুকি জার এবং ম্যাগনিটো ডিজিটাল থেকে রিপ্রেজেনটেটিভরা।
আন্তর্জাতিক এবং দেশের পার্টনার হিসেবে থাকবে ই –টুয়েন্টি সেভেন ( আন্তর্জাতিক পার্টনার), জি এন্ড আর (অ্যাড নেটওয়ার্ক), বিআইপিসি (বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রফেশনাল কমিউনিটি), লাইট ক্যাসেল পার্টনার্স (নলেজ পার্টনার), প্রেনার ল্যাব (ইভেন্ট ম্যানেজমেন্ট), প্রিন্ট মিডিয়া পার্টনার দ্যা ইন্ডিপেন্ডেন্ট ও ইত্তেফাক।
ডিজিবাজে দেখাতে পারবেন আপনার কাজও
সেরা ১০ টি এজেন্সির একটি হয়ে ডিজিবাজের গ্র্যান্ড ফিনালে আপনি আপনার কাজ দেখানোরও সুযোগ থাকছে। ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকতে এবং দেশ বিদেশের দর্শকদের সামনে আপনার কাজ দেখানোর দারুণ সুযোগ রয়েছে এখানে।
আপনি যদি ডিজিবাজের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে একদম বিনে পয়সায় আপনার কাজ দেখাতে পারবেন এই ইভেন্টে। অন্যথায় অংশ নিতে ৫০০০ টাকার বিনিময়ে অনালাইন ফর্ম পূরণ করতে হবে। ছয়টি ক্যাটাগরিতে সাবমিশন করা যাবে।
১। সোশ্যাল ভিডিও ক্যাম্পেইন
২। ইন্টিগ্রেডেট ডিজিটাল মিডিয়া ক্যাম্পেইন
৩। এসইও- কনভারসন, মেট্রিক্স
৪। মাইক্রসাইট
৫। মার্কেটিং এর জন্য মোবাইল অ্যাপলিকেশন
৬। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফেসবুক পেজ।
আপনি যদি আপনার কাজের জন্য নির্বাচিত হন, তাহলে দর্শকদের সামনে দুই মিনিট সময় পাবেন আপনার কাজ প্রদর্শনের জন্য।
আপনার কাজ প্রদর্শনের জন্য এই সাইটে গিয়ে ফর্ম পূরণ করুন, http://goo.gl/l6tLXc
ওয়েবসাইট: http://digibuzz.sdasia.co/showcase.html
ডিজিবাজ ২০১৫ তে অংশ নেয়র জন্য খরচ
**শুরুর দিকে,
ছাত্রদের জন্য ৪০০০ টাকা (প্রথম ২০টি টিকিট)
স্টার্ট আপস এবং উদ্যোক্তাদের জন্য ৭০০০ টাকা
কর্পোরেট এজেন্সির জন্য ১০০০০ টাকা
কর্পোরেট গ্রুপ টিকিট (৩ জন বা তার বেশী) ৭০০০ টাকা
ছাত্রদের গ্রুপ টিকিট (৩ জন বা তার বেশী) ৫০০০ টাকা
** শুরুর দিকের টিকিট পাওয়া যাবে এপ্রিলের ১৫ তারিখের আগ পর্যন্ত।
এপ্রিলের ১৫ তারিখ থেকে, ছাত্রদের জন্য ৬০০০ টাকা
স্টার্ট আপস এবং উদ্যোক্তাদের জন্য ৯০০০ টাকা
কর্পোরেট এজেন্সির জন্য ১২০০০ টাকা
ডিজিবাজে রেজিস্ট্রেশন প্রক্রিয়া,
ফর্ম পূরণ করতে ক্লিক করুন http://goo.gl/BXLf49
ওয়েবসাইট: http://digibuzz.sdasia.co/showcase.html
ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে,
তাসনুভা সিনহা (টিকিট সংক্রান্ত তথ্য): [email protected]/* */
রাগিব কিবরিয়া (ইভেন্ট এবং সাবমিশন সংক্রান্ত তথ্য): [email protected]/* */
স্পন্সরশীপ সংক্রান্ত তথ্য ইমেইল: [email protected]/* */
ওয়েবসাইট www.sdasia.co
ফেসবুকপেজ facebook/sdasia.co
প্রেসবিজ্ঞপ্তি।
