রাজধানীতে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইনটেরিয়র ডেকোর এক্সপো-২০১৫। আগামী মঙ্গলবার থেকে ফার্নিচার ও হোম ফার্নিশিং খাতের রফতানি উন্নয়নের লক্ষ্যে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টের প্রদর্শনী শুরু হবে। রবিবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানান ইপিবি’র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।
শুভাশীষ জানান,গত কয়েক বছরে ফার্নিচার শিল্পে রফতানিতে ব্যাপক সফলতা পাওয়া গেছে। বিশ্ববাজারে এ শিল্পের বিস্তৃতির জন্য এ ধরনের মেলা ইতিবাচক ভূমিকা রাখবে। পণ্যের বাজারে বহুমুখী করতেও এ ধরনের আয়োজন ভালো ভূমিকা রাখবে।
