বাংলাদেশে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার সুজা আলম আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
সুজা আলম বলেন, ঢাকায় দায়িত্বপালনকালে তার কাজ হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বাসস
