রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি ডাস্টবিন থেকে রবিবার সকালে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল থানা সূত্র জানায়, পরিছন্নকর্মীরা ডাস্টবিনে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তন্তর করা হয়।
পুলিশ বলছে নবজাতকটি পূর্ণাঙ্গ বেড়ে ওটার আগেই অবৈধভাবে গর্ভপাত করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
