কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে সেমিফাইনালের অপেক্ষায় এখন চলতি ক্রিকেট বিশ্বকাপ। শেষ চারের দুই খেলা শেষেই আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শিরোপার চূড়ান্ত লড়াই ফাইনাল।
গত শনিবার সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সহ-স্বাগতিক নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।
এর আগে তিন কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা শ্রীলংকাকে, ভারত বাংলাদেশকে এবং অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়।
ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আগাম মঙ্গলবার ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার অপর স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এখানে থাকছে সেমিফাইনাল নিশ্চিত করা দল চারটির নানা পরিসংখ্যান—
১ম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
সময়: ২৪ মার্চ, মঙ্গলবার, সকাল ৭:০০
ভেন্যু: ইডেন পার্ক, নিউজিল্যান্ড
দু’দলের মধ্যকার মোট ওয়ানডে ম্যাচ: ৬১টি; এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ২০টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩৬টি, পরিত্যাক্ত ৫ টি।
বিশ্বকাপে লড়াই: ৬টি; এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ৪টি, দক্ষিণ আফ্রিকার জয় ২টি।
ইডেন পার্কে ম্যাচ: ৬টি; এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ৩টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।
নিউজিল্যান্ড
* ওয়ানডে র্যাংঙ্কিং: ৫
* চলতি বিশ্বকাপে জয়-পরাজয়: ৭ জয়, ০ পরাজয়।
* চলতি বিশ্বকাপে নৈপূণ্য: দূর্দান্ত। দলের জয়রথ থামছেই না। এমনকি কোয়ার্টার ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বড় আসরে চাপ সামাল দেয়ার দারুণ প্রমাণ দিয়েছে তারা।
* মূল ব্যাটসম্যান: মার্টিন গাপটিল। এই উদ্বোনধী ব্যাটসম্যান শেষ আটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রানের বিশাল ইনিংস খেলে বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন। সেমিফাইনালে অধিকতর ভালো বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাটিং নৈপূণ্য ধরে রাখাই হবে তার জন্য চ্যালেঞ্জ।
* মূল বোলার: ট্রেন্ট বোল্ট। ১৯ উইকেট নিয়ে চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে সেরা উইকেট শিকারী তিনি। মেডেন ওভার নেয়ার দিক থেকেও সবার শীর্ষে তিনি। এ পর্যন্ত ১৪টি ওভার মেডেন নিয়েছেন তিনি। এ ক্ষেত্রে বোল্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের মোহাম্মদ সামির মেডেন ওভার সাতটি।
দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে র্যাঙ্কিং: ৩
চলতি বিশ্বকাপে জয়-পরাজয়: ৫ জয়, ২ হার
চলতি আসরে নৈপূণ্য: সেমিফাইনালে আসলেও পারফরম্যান্স ছিলো আশঙ্ক্ষাজনক। গ্রুপ পর্বে ধারাবাহিক ছিলো না দলটি। কিন্তু কোয়ার্টার ফাইনালে ব্যাটে-বলে দূর্দান্তভাবে জ্বলে ওঠে তারা। যদিও গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ২২২ রান তাড়া করতে নেমে ২০২ রানে গুড়িয়ে যেতে হয়েছিলো প্রোটিয়াদের।
মূল ব্যাটসম্যান: এবি ডি ভিলিয়ার্স। বিশ্বের সেরা এই ব্যাটসম্যানের ওপর তাদের নির্ভরতা অনেক। চলতি আসরে গত সাত খেলায় এক সেঞ্চুরি এবং দুই হাফ-সেঞ্চুরিসহ ৪১৭ রান নিয়ে সেরা ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান সাত।
মূল বোলার: ইমরান তাহির। দ্রুতগতি এবং বাউন্সি উইকেটেও দূর্দান্ত খেলছেন এই লেগ স্পিনার। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের খরচায় চার উইকেট নেয়া ইমরান আসরে শীর্ষ বোলারদের তালিকায় আছেন সপ্তমস্থানে, গত সাত খেলায় মোট ১৫টি উইকেট নিয়েছেন যিনি। ৫৫ মিটারের স্ট্রেট বাউন্ডারির ইডেন পার্কে অনুষ্ঠেয় সেমিফাইনালেও তাহিরের লক্ষ্য থাকবে সহ-স্বাগতিকদের ঘূর্ণি বলের মায়ার জালে বাঁধা।
দ্বিতীয় সেমিফাইনাল: অস্ট্রেলিয়া বনাম ভারত
সময়: ২৬ মার্চ, বৃহস্পতিবার, সকাল ৯:৩০
ভেন্যু: সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)
মুখোমুখি দু’দল
মোট ওয়ানডে লড়াই: ১১৭টি, এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৬৭টি, ভারতের জয় ৪০টি। পরিত্যাক্ত ১০টি।
বিশ্বকাপ ম্যাচ: মোট ১০টি; এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৭টি, ভারতের জয় ৩টি।
সিডনি ভেন্যুতে ম্যাচ: ১৪টি; এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ১২টি, ভারতের একটি, পরিত্যাক্ত ১টি।
অস্ট্রেলিয়া
ওয়ানডে র্যাঙ্কিং: ১
চলতি বিশ্বকাপে জয়-পরাজয়: ৫ জয়, ১হার, বৃষ্টির বাগড়া ১টিতে।
ভেন্যু: সিডনি ক্রিকেট গ্রাউন্ড
চলতি টুর্নামেন্টে নৈপূণ্য: মনোমুগ্ধকর। তাদের একমাত্র ব্যর্থতা গ্রুপ পর্বে অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হার, খেলাটিতে ২৬ রানে আট উইকেট হারিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যায় অজিরা। কোয়ার্টার ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে কিছু দলটি কিছু স্নায়ুচাপে পড়ে, শেন ওয়ানসনকে ম্যাচটিতে না রাখায় বেশ ধকল সামলাতে হয় তাদের। কিন্তু চারবারের চ্যাম্পিয়নরা দক্ষতার সঙ্গেই এগিয়ে চলছে।
মূল ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা এই ব্যাটসম্যানটি বিশ্বকাপের আগে টেস্ট সিরিজে রেকর্ড পরিমাণ রান করে ভারতের বোলিং আক্রমণকে শক্তিহীন করে তুলেছিলেন। এই দিক থেকে সেমিফাইনালেও পরিচিত ভারতের বোলিং আক্রমণ অসার করে তুলতে চাইবেন স্মিথ।
মূল বোলার: মিচেল স্টার্ক। বামহাতি এই পেসার সাত ম্যাচ খেলে মাত্র ৯.৭৭ গড়ে ১৮টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
ভারত
ওয়ানডে র্যাংঙ্কিং: ২
চলতি আসরে জয়-পরাজয়: ৭ জয়, ০ হার
চলতি আসরে নৈপুণ্য: দুর্দান্ত। গ্রুপ পর্বে অপরাজয় থাকা ভারতের কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশ। মেলবোর্নে অনুষ্ঠিত যেই লড়াইয়ে ১০৯ রানের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট পায় ভারত। চলতি আসরে দলটির প্রত্যেক ব্যাটসম্যানই একটি হলেও ম্যাচে জয় এনে দেয়ার মতো ইনিংস খেলেছেন। আর এই ব্যাপারটিই দলটির ব্যাটিং অ্যাটাককে আরো শক্তিশালী করে তুলেছে।
মূল ব্যাটসম্যান: বিরাট কোহলি। বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে সিডনি টেস্টে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি, টেস্ট সিরিজটি খেলার মধ্য দিয়ে স্বাগতিক পেসারদের সঙ্গে নিজেকে ভালোভাবে মানিয়ে নেন তিনি। কোয়ার্টার ফাইনালে ব্যর্থ হওয়া কোহলি কী সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠবেন?
মূল বোলার: রবিচন্দ্র্রন অশ্বিন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে কোনো একটি উইকেট না পেলেও কম খরচে ওভার করে নৈপূণ্য দেখিয়েছেন। উইকেট কিছুটা স্পিন উপযোগী হলে অস্ট্রেলিয়ানদের এই অফ-স্পিনারকে মোকাবেলা করার মনোভাব কৌতুহলই জোগাবে সমর্থকদের মাঝে।—নিউজিল্যান্ড হেরাল্ড
