বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আটক করার কথা কেউ স্বীকার করছে না।
রবিবার ১২ দিন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে গ্রেফতার বা আটকের কথা অস্বীকার করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের গঠিত সার্চ কমিটিও তাকে খুঁজে পায়নি। এমনকি কারা তাকে ধরেছে, সে ব্যাপারে কোনো তথ্যই পায়নি কমিটি।
পুলিশ কমিশনারের গঠিত সার্চ কমিটির এক সদস্য জানান—আইন-শৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে কোনো অপরাধীচক্র তাকে তুলে নিয়ে যেতে পারে। সেই অপরাধীদেরও খুঁজে দেখা হচ্ছে।
