আলালের কারামুক্তিতে বাধা নেই

আপডেট : ২২ মার্চ ২০১৫, ২২:০০
 
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে দুটি মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আমির হোসেনের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
 
গত ২৪ ডিসেম্বর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাজিরা দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ ও চকবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে ওইদিনই গ্রেফতার করে পুলিশ। পরে নিম্ন আদালতে জামিন চাইলে তা না-মঞ্জুর করা হয়।
 
ওই জামিন আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে বিবিধ আবেদন দায়ের করে আলাল। তার পক্ষে অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন ও রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. বশিরউল্লাহ শুনানি করেন।
 
শুনানি শেষে হাইকোর্ট আলালকে জামিন দেয়। হাইকোর্টের জামিন আদেশের ফলে আলালের কারামুক্তিতে আইনগত কোন বাধা নেই বলে জানান আইনজীবী লিয়ন।