পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার বদলি

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ০১:০৪

পুলিশের ৫ অতিরিক্ত ডিআইজি ও ১০ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল রবিবার পৃথক আদেশে তাদের বদলি করা হয়। খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার আওরঙ্গজেব মাহবুবকে এপিবিএনের কমান্ড্যান্ট এবং খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খুলনার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলামকে র্যাবের পরিচালক, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. হাসানুল হায়দারকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে)  হাবিবুর রহমানকে নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, বরিশালে উপ-কমিশনার হিসেবে বদলির আদেশ পাওয়া উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলামকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে। আর জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকীকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়। এছাড়া সারদার পুলিশ একাডেমির সুপার রেজাউল করিম মল্লিককে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার, বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট কাজী মোরতাজ আহমেদকে ঢাকা টুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

অপরদিকে খুলনা আরআরএফ কমান্ড্যান্ট ড. নজরুল করিম খান, ময়মনসিংহ জেলার মুক্ত?াগাছার দ্বিতীয় এপিবিএন অধিনায়ক দেলোয়ার হোসেনকে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়। চতুর্থ এপিবিএন বগুড়ার অধিনায়ক আবু নাসের মোহাম্মদ খালেককে ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক, ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার ড. আক্কাস উদ্দিন ভুঁইয়াকে দ্বিতীয় এপিবিএন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার অধিনায়ক, ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে খুলনা পিটিসির পুলিশ সুপার এবং সিলেট আরআরএফ কমান্ড্যান্ট আনসার উদ্দিন পাঠানকে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সারদার পুলিশ সুপার করা হয়েছে।