রাজধানীতে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১০:২০


রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  বিএনপি-জামায়াতের আটজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরেক আটক করা হয়। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
নাশকাতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন জামায়াত-শিবিরের এবং অন্য পাঁচজন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।