মালিক তার কুকুরটিকে নিয়ে গিয়েছিলেন প্রায় ৫০ কিলোমিটার দুরের এক স্থানে বেড়াতে। সেখানে যাবার পর কুকুরটি এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগল। এক পর্যায়ে বাড়ি ফেরার সময় হয়ে গেল। কুকুরটি সামনে না থাকায় মনিবের আর মনেই পড়ল না যে তাদের সাথে কুকুরটিকে নিয়ে এসেছিলেন। ফলে তারা নিজেদের গাড়িতে করে বাড়ি ফিরে এলেন। বাড়ি আসার কিছুক্ষণ পর তাদের মনে পড়ল কুকুরটির কথা। গাড়ি চালিয়ে আবার যখন সেদিকে যাবার সিদ্ধান্ত নিলেন তখন দেখলেন কুকুরটি নিজেই বাড়ি হাজির! কিভাবে সে এত দীর্ঘ পথ চিনে এত অল্প সময়ে ঘরে ফিরে এল তা মনিবের মাথায় এলো না। কিন্তু পরদিন ফেসবুকে একজন লোকের ছবিসহ দেয়া পোস্ট থেকে বুঝতে পারলেন যে তার কুকুরটি একটি যাত্রীবাহি বাসে চড়ে বসেছিল এবং সঠিক স্টপেজে নেমেই বাড়ি ফিরে এসেছে! -বোস্টন গ্লোব
