সিডনিতে বাউন্সি উইকেটের প্রত্যাশা ম্যাক্সওয়েলের

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৩:২৮

 

বিশ্বকাপ সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ফাস্ট, বাউন্সি ও সবুজ উইকেট চান অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
অ্যাডিলেড ওভালে গত শুক্রবার পাকিস্তানকে কোয়ার্টার ফাইনালে ছয় উইকেটে হারানোর পর  অস্ট্রেলিয়া এখন উপমহাদেশের আরেক দলের বিপক্ষেও একই ধরনের কন্ডিশন চাচ্ছে। ডান হাতি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল বলেন, ‘আশা করছি আমরা একটা পেস সহায়ক উইকেট পাব। এ বছর এখানকার উইকেটগুলো খুবই ভাল ছিল এবং এবারো সেখানকার উইকেটে কিছুটা ঘাস থাকবে বলে মনে করছি।’ তিনি আরো বলেন, ‘পুরো গ্রীষ্মেই তারা আমাদের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি। আশা করছি সেটা আবারো আমরা ঘটাতে পারব।’