রাজধানীর মতিঝিলে সুমি হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাইদুল ইসলাম, হানিফ, রাতুল আহমেদ, সুজন, নুরুন্নবী শাওন ও সুমন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, রবিবার মতিঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ৯ মার্চ রাতে ফকিরাপুলের ১৯৩/১, রোকেয়া আহসান মঞ্জিলে সুমীর উপর পাশবিক নির্যাতন করা হয়। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে সুমীকে হত্যা করে লাশ সাত টুকরা করা হয়। রোকেয়া আহসান মঞ্জিলের ছাদ ও আশপাশের তিনটি বাড়ির ছাদ থেকে পরদিন সুমীর সাত টুকরা লাশ উদ্ধার করা হয়।
