আসন্ন সিটি করপোরেশন নির্বাচনগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমমর্মিতা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে সিটি নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।
বদরুদ্দোজা বলেন, আমি মনে করি, আসন্ন সিটি নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। নির্বাচন হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় আছে। কারণ এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
২৮ এপ্রিল ভোটের দিন রেখে নির্বাচন কমিশন ঢাকার উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের যে তফসিল ঘোষণা করেছে তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রাখা হয়েছে ২৯ মার্চ।
