বাংলাদেশি টাকায় ই-ওয়ালেট পেমেন্ট সিস্টেম আনল পেইজা

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৭:০৫
 
বাংলাদেশি টাকা জমা, উত্তোলন ও অনলাইনে কেনাকাটা করতে সক্ষম ই-ওয়ালেট পেমেন্ট সিস্টেম আনল অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রভাইডার ‘পেইজা’। এর ফলে পেইজা-ই ওয়ালেটে অন্যান্য আরো ২২টা মুদ্রার মতো বাংলাদেশি টাকাও ব্যবহার করা যাবে।
বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড ও পেইজা যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশি টাকা জমা, উত্তোলন ও অনলাইনে কেনাকাটা করা যাবে।  আর এই পেমেন্ট কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ই-কমার্সের নিয়মের সাথে সঙ্গতি রেখেই করা হয়েছে। এটি পেপ্যাল এর অনুরূপ এবং ইওএফ-কর্মাস উভয় কার্যক্রমে সক্ষম বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত নিয়ম এবং প্রবিধান অধীনে আওতাভুক্ত।
বাংলাদেশে যারা পেইজা ব্যবহার করে নিজের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে পণ্য বা সেবা বিক্রি করেন, তারা ক্রেতাদের থেকে সরাসরি পেমেন্ট গ্রহণের ঝামেলা পোহাতে হচ্ছে, সেটি আর করতে হচ্ছে না। পেইজা এইসব ব্যবসায়ী ও ব্যবসার মালিকদের কে তাদের সাইটগুলিতে পেইজা সংযুক্ত করে এবং ফেসবুক পেজে তাদের পণ্য ছবির নিচে ‘buy now' বাটন তৈরি করে এই সুযোগ করে দেবে। এক্ষেত্রে এফ এবং ই-কর্মাস ক্রেতাদের ‘buy now’ বাটনে ক্লিক করে পেইজার মাধ্যমে খুব সহজে এবং স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট করতে পারেন তাদের পেইজা ই-ওয়ালেট থেকে। আর এখানে সাইন আপ করা সহজ ও বিনামূল্যে।
এর সবেচেয়ে ভালো দিক হলো, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা মালিকেরা এবং সেবা প্রদানকারীরা খুব সহজে বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে কোনো জায়গা থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পেইজার বাংলাদেশি সদস্যরা অন্য বাংলাদেশি সদস্যদের পেইজা ই-ওয়ালেটে বিনামূল্যে বাংলাদেশি টাকা পাঠাতে পারবেন।
ইন্টারনেট সংযোগ আছে এমন মোবাইলের মাধ্যমেও পেইজা ব্যবহার করে ‘পিয়ার টু পিয়ার’ টাকা পাঠানো, অনলাইনে কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারেব।

পেইজা: ২০০৪ সালে যাত্রা শুরু করে পেইজা। পেইজা বিশ্বব্যাপী সুপরিচিত একটি ই-কমার্স প্রক্রিয়াকরণ, প্রাতিষ্ঠানিক বিতরণ এবং বৈদেশিক মুদ্রা গ্রহণের জন্য বিশ্বাসযোগ্য পেমেন্ট প্লাটফর্ম। পেইজা অত্যন্ত নিরাপদ ই-ওয়ালেট বিশ্বব্যাপী সহজ ও সরলভাবে ব্যবসায়ী এবং সেবাগ্রহণকারীকে টাকা আদান প্রদানের সুবিধা দিয়ে থাকে। এটি ১৯০টি দেশে এবং ২২টা  মুদ্রায় সেবা দিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী ৭৫ হাজারেরও বেশি ব্যবসাকে একটি সম্পূর্ণ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রভাইডার হিসেবে সেবা দিয়ে যাচ্ছে।
 
প্রেস বিজ্ঞপ্তি