চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র কিনলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিসিবির সাবেক পরিচালক সিরাজুদ্দিন মো. আলমগীর, আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ।
