প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মা খালেদা ও বেটা তারেক, মা-বেটা, জামায়াত এবং আইএসআই মিলে ভেবেছিল বাংলাদেশকে পাকিস্তান বানাবে। তাদের স্বপ্ন পূরন হয়নি। বিশ্বের মৌলবাদি দলগুলো সব একসূত্রে গাথাঁ। তারা সবাই মিলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
সোমবার সোহরাওর্দী উদ্যানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজিত ‘পতাকায় বিপ্লব, পতাকায় গৌরব’এ শ্লোগান ধারন করে জাতীয় পতাকা উৎসব-২০১৫অনুষ্ঠানে প্রধান অতিথ্রি বক্তব্যে তিনি এ কথা বলেন। পতাকা উৎসবের উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন ভাস্কর বন্দোপাধ্যায় । সঙ্গীত পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার। পরে বিশাল এক পতাকা নিয়ে মুক্তিযোদ্ধা ও পুলিশের একটি মিছিল বের হয়।
রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর বাহিনী সৃষ্টি হলেও এরা পকিস্তান আমল থেকে বিরাজ করতো। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।
