‘সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে গণতন্ত্রের সহাবস্থান হয় না’

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৮:২৭
 
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র। সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতার সঙ্গে গণতন্ত্রের সহাবস্থান হয় না, হবেও না।’
 

সোমবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে দিরাই উচ্চ বিদ্যালয়ের ১০০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, বিএনপির মধ্যে অনেকেই আছেন সন্ত্রাস-নাশকতা চান না। তারা নির্বাচনে আসতে চান। সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী ও গাজীপুরে এই সরকারের আমলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।