প্রকাশ : ২৩ মার্চ ২০১৫, ২১:০৩আপডেট : ২৩ মার্চ ২০১৫, ২১:২৭
২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ স্থগিত হতে পারে। পরদিন ২৭ মার্চ থেকে বিরামহীন অবরোধ এবং ২৯ মার্চ থেকে হরতাল চলবে। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছেন।