রাজধানীর শাহবাগে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি বাসে আগুন দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জানান, সন্ধ্যা সাতটার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুন নেভানোর পর পোড়া বাসটি পুলিশ র্যাকার দিয়ে টেনে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের ভেতর নিয়ে যায়।
