এনবিআর সদস্যকে গুলি

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ০১:০৬

জাহাঙ্গীর হোসেন হাওলাদারনামে জাতীয় রাজস্ব বোর্ডের এক সদস্যকে রাজধানীর বনানীতে সন্ত্রাসীরা গুলি করেছে। জাহাঙ্গীরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বনানীর ২ নম্বর সড়কে কাস্টমস স্টাফ কোয়ার্টারের ভেতরে হাঁটার সময় কয়েকজন সন্ত্রাসী একটি গাড়িতে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
গুলির শব্দে কোয়ার্টারের লোকজন ছুটে এসে দেখেন জাহাঙ্গীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালে নেন।
ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন, জাহাঙ্গীরের কোমরের নিচে ক্ষত রয়েছে। তিনি বলেন, “এটা গুলি, না বোমার স্প্লিন্টার সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তাকে আইসিইউতে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে। তবে তিনি আশংকামুক্ত।”
গাড়ি নিয়ে এনবিআর সদস্যের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন বলেছেন “অপরাধীদের দ্রুতই চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে”।