বিশ্বকাপ থেকে ইতোমধ্যে ১০টি দল বাড়ি ফিরে গেছে। বাকি আছে শেষ চারের লড়াই। আর ফাইনালে ওঠার এই লড়াইয়ে আজ অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে আমি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখবো।
নিউজিল্যান্ড এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। সবগুলো ম্যাচে জয় পেয়েছে তারা। তাছাড়া নিজেদের কন্ডিশনে খেলার সুযোগ তো থাকছেই। অন্যদিকে বিশ্বকাপে প্রটিয়াদের চলার পথ খুব একটা মসৃণ ছিল না। সেমিফাইনালের পথে তাদের নানা চড়াই-উত্রাই পার করতে হয়েছে। এই ম্যাচে তাই আমি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখবো।
পরিশেষে আমি বাংলাদেশ দলের টাইগারদের অভিনন্দন জানাতে চাই। এই বিশ্বকাপে তারা খুব ভালো খেলেছে। আশা করবো তারা এই সাফল্য ধরে রেখে আরও সামনে এগিয়ে যাবে।
