কমলনগরে পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১২:৩১
লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার গভীর রাতে চর জাঙ্গালীয়া গ্রামের রশিদ, আবুল বাশারের ও ব্যবসায়ী কিরনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময়ে তারা প্রায় স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
কিরন জানান, ডাকাতদল পুলিশ পরিচয়ে দরজা খোলার জন্য বলে। আমরা দরজা না খুললে তারা দরজা ভেঙ্গে ঘরে ডুকে। দলে দেশিয়  অস্ত্রে সজ্জিত ১০-১২ ডাকাত ছিল। এ সময়ে তারা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
রশিদের স্ত্রী মারজাহান জানান, ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে ডুকে নগদ ১৭ হাজারসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। 
প্রবাসী আবুল বাশারের পিতা আক্কাস মাঝী জানান, একইভাবে ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ জানান, বিষয়টি তদন্তা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।