ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়ার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দফতর তাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আতিকুর রহমান। অন্যদিকে কবরীর পক্ষে মনোনয়নপত্র নেন শহিদুল ইসলাম মনোনয়নপত্র।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।
