পুঁজিবাজারে ফের সূচক কমল

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২১:৫০
 
 
 
লেনদেনের সঙ্গে সূচকের পতন দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। টানা দুই দিন কিছুটা উন্নতির পর ফের সূচক কমল। অন্য দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের সামান্য উন্নতি হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩০৫টি কোম্পানির ৫ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৪১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৮১৫ টাকার,  যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ১৫ কমে ৪৪৯৩ দশমিক ৪০ পয়েন্ট, ডিএস-৩০-এর সূচক ৪ দশমিক ৩৫ কমে ১৭০৭ দশমিক ২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৬২ কমে ১০৯০ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর। 
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফরমুলেশন, শাহাজীবাজার পাওয়ার, গ্রামীণ ফোন,  ব্র্যাক ব্যাংক লিমিটেড, এমজেএল বিডি, এসআইবিএল, স্কয়ার ফার্মা ও  শাশা ডেনিমস।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ৩৩ দশমিক ৬৬ কমে দিনশেষে ৮৩১২ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।