রাজধানীতে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ২১:৩৯


রাজধানীর মিরপুরে রাসেল (২০) নামে এক আরোহীকে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানাধীন মিরপুর ১৪ নং এলাকার নতুন রাস্তায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাসেল তেজগাঁও কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তারা বাসা ক্যান্টনমেন্ট এলাকায়।
রাসেলের চাচা সজীব রায়হান জানান, রাসেল গত রাতে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার কোমরে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। আহতাবস্থায় লোকজন প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।