সিটি কর্পোরেশন নির্বাচন

সাঈদ খোকনকে চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১০:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনকে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছেন। গত মঙ্গলবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র উঠানোর কথা শেখ হাসিনাকে অবহিত করেন সাঈদ খোকন। এ সময় প্রধানমন্ত্রী তাকে চূড়ান্তভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান সাঈদ খোকন।

ঢাকা সিটি কর্পোরেশনের তোড়জোড়ের মধ্যে ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে নেন সাঈদ খোকন ও আনিসুল হককে। এ দু’জনকে যথাক্রমে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থনের কথা জানান শেখ হাসিনা। ওই দিন গণভবন থেকে বের হয়ে দু’জনই সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।