রাহুল গান্ধী ‘নিখোঁজ’

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১২:৪৫
ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ‘নিখোঁজ’ পোস্টার ছেপে দেশটির উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ঝুঁলানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
দেশটির সংসদে গুরুত্বপূর্ণ বাজেট উপস্থাপনের শুরু থেকে গত কিছুদিন ধরে রাহুল গান্ধী সংসদে অনুপস্থিত ছিলেন।
উত্তর প্রদেশের এলাহাবাদ এবং বুলান্দশহর জেলার বিভিন্ন এলাকায় ঝুঁলানো এসব পোস্টারে বলা হয়, দূরদৃষ্টির অভাবে কংগ্রেসের এই নেতা সংসদের বাজেট সেশনে অনুপস্থিত থাকতে সিদ্ধান্ত নিয়েছিলেন।