ফ্রান্সে বিধ্বস্ত বিমানের সব আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৭:১৩


ফ্রান্সে বিধ্বস্ত জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসার মালিকানাধীন সাশ্রয়ী বিমান পরিবহন নেটওয়ার্ক জার্মান উইংসের বিমানের আরোহীদের কেউ বেঁচে নেই। বুধবার ফরাসি কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটিতে ১৪২ থেকে ১৫০ জনের মতো আরোহী ছিল।