বিএসএমএমইউর নয়া ভিসি কামরুল হাসান খান

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৫:১২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও এ বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাকে আগামী তিন বছরের জন্য এ নিয়োগ দেন।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান গতকাল যোগদান করেন। এর আগে তিনি বিএসএমএমইউ’র বি ব্লকের নিচে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের নেতৃবৃন্দ।