চুয়াডাঙ্গায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৫:২৪
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের ভূট্টা ক্ষেত থেকে ২৮ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে এলাকাবাসীর খবরে পুলিশ লাশটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, এলাকার লোকজন ক্ষেতে কাজ করতে গিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের  মর্গে  নিয়ে যায়। নিহত যুবকের  পরনে লুঙ্গি আর গায়ে  লাল রঙের টি শার্ট রয়েছে। লাশটির কানের পাশে একটি গুলির চিহ্ন রয়েছে।