রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৬:৫৩
 

তানোর উপজেলার দেলাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় মুন্ডুমালা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোর ছয়টায় তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।