হরতাল-অবরোধ অব্যাহত রেখে সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার দুপুরে রাজধানীর ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। চলমান রাজনীতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।
সন্ত্রাস ও নির্বাচন এক সঙ্গে হয় না এ কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নির্বাচনের আগেই বিএনপি নেত্রীকে হরতাল-অবরোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।’
