সাতক্ষীরায় ছয় শিবির নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ২০:১৫
 
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে আটককৃত ছয় শিবির নেতাকর্মীর প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার শেখ নুরুজ্জামান (২৪), মুরশিদ আলম (২৫), নুর আলী (২৩), মাসুদ রানা (২৫), রবিউল ইসলাম (২৬) ও আবুল হোসেন (২৪)।
 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ শেখ জানান, শহরের পলাশপোল এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল হামিদের মালিকানাধীন রাবেয়া হামিদ ভিলায় বৈঠক করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল শিবির নেতাকর্মীরা। সংবাদ পেয়ে বুধবার বেলা তিনটার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে জিহাদী বইও উদ্ধার করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির করা হয়। তাদের মধ্যে প্রথম তিনজনকে একমাস করে ও পরের তিনজনকে এক সপ্তাহ করে সাজা দিয়ে জেলে পাঠানো হয়।