শমসের মবিনের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ২১:১১
 
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগের মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই জামিনের আবেদন নামঞ্জুর করেন।
 

আসামির অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, গত ২৪ ফেব্রুয়ারি এ আদালতে ফৌজদারি বিধিমূলে জামিনের আবেদন করা হয়েছিল। এর আগে ঢাকা সিএমএম আদালতেও এই মামলায় তার জামিনের আবেদন করা হলে তা নাকচ হয়েছিল।