নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিজয় অর্জন করা যায় না। এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক মৃত্যু ঘটবে।’
বুধবার বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত বালুর মাঠে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শিরিন আক্তার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান।
