রাজধানীর প্রিয়াঙ্গণ শপিং সেন্টারে আগুন

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১১:২৯
 
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় প্রিয়াঙ্গণ শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই এই ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সোয়া নয়টার পরে প্রিয়াঙ্গণ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সকাল নয়টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।