সুরেশ রায়নার হবু বৌয়ের গ্রাম উত্তরপ্রদেশের বামনাউলি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মোকাবেলা দেখতে অঘোষিত এক ছুটি কাটাতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেটের এ দুটি দল আজ অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে।
গ্রামটির পঞ্চায়েত প্রধান কালু সিং জানান, তারা রায়নার জন্য গর্বিত। এই রায়নাই তাদের মেয়ে প্রিয়াংকা চৌধুরীকে বিয়ে করতে যাচ্ছেন। তিনি বলেন, ‘রায়নাকে জামাই হিসেবে পাচ্ছি বলে আমরা গর্বিত। প্রত্যেকের কাজ থেকে বিরতি নিয়ে বিশ্বকাপের খেলাটি দেখার এ সিদ্ধান্ত সবাই মিলে নিয়েছি। এছাড়াও পুরো গ্রাম হনুমান মন্দিরে গিয়ে ভারতের জয়ের জন্য প্রার্থনা করেছে।’
এই গ্রামের প্রায় সবাই বড় পর্দায় সেমিফাইনালটি দেখবে। ভারত জিতলে পঞ্চায়েতের পক্ষ থেকে একটা পার্টি উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত।-পিটিআই
