দলের প্রশংসায় কোহলি

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১২:১৯

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ভরাডুবির পরও বিশ্বকাপে ভারত দল যেভাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাতে অনেকে বিস্মিত হয়েছেন বলে মনে করেন দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এভাবে দল দাপটের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করবে এমনটা অনেকে প্রত্যাশাও করেনি জানান তিনি। কোহলি বলেন, ‘সত্যিকার অর্থে, অনেক মানুষই আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগই দেখছিলেন না।.....আমরা অনেক মানুষকে বিস্মিত করে দিয়েছি। তবে আমরা বিস্মিত না। কেননা আমরা জানতাম আমাদের সক্ষমতা আছে। আমাদের দলে মেধাবী অনেক খেলোয়াড় আছে, তাদের আগ্রহ আছে, যেকোনো ফর্মেটের ক্রিকেটে ভালো করার ক্ষমতা আছে।’ কোহলি আরো বলেন, ‘খেলাগুলোতে আমরা যেমনটা চেয়েছিলাম, তেমন ফলই পেয়েছি। বিশ্বকাপের আগে সিরিজগুলোতে আমি তেমন কোনো ব্যর্থতা দেখছি না। টেস্ট সিরিজে আমরা যেমন খেলেছি, বিশ্বকাপেও সেভাবেই খেলছি। আমরা আমাদের খেলায় গর্ব বোধ করতে পারি।