ভারতে পুরস্কার পেল ডিআইইউয়ের সোলার কার প্রকল্প

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১২:২৫
 
ভারতের হরিয়ানায় অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহত্ সোলার প্রযুক্তি প্রতিযোগিতা ‘ইলেক্ট্রিক সোলার ভেহিকল চ্যাম্পিয়নশিপ ২০১৪-২০১৫’তে বেস্ট ফিউচার অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সোলার কার প্রকল্প। এ ছাড়া এই প্রকল্পের অধিনায়কও অর্জন করেন সেরা অধিনায়কের পুরস্কার। এই প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক এবিএম মুনরুজ্জামান, কারিগরি তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ও অধিনায়ক মো. আবদুল্লা আল নোমান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। চীন, ভূটান, মালদ্বীপ, নেপাল ও ভারতের ৫৭টি প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে একমাত্র প্রকল্প হিসেবে অংশ নেয় ডিআইইউয়ের প্রকল্পটি। ডিআইইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন এ প্রকল্পের সরাসরি নেতৃত্ব দেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছেন। প্রতিযোগিতায় অংশ নিতে ডিআইইউ এবং সরকারের আইসিটি বিভাগ পৃষ্ঠাপোষকতা করে।