দুই বছর বয়সেই তীরন্দাজ!

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৩:৩২
 
ভারতে মাত্র দুই বছর বয়সেই তীরন্দাজ হিসেবে জাতীয় রেকর্ড গড়েছে ডলি শিবানী নামের একটি মেয়েশিশু। ধনুর্বিদ্যায় ২০০ পয়েন্টেরও বেশি স্কোর করে অন্ধ্রপ্রদেশের ডলি এখন ভারতের সর্বকনিষ্ঠ তীরন্দাজ হিসেবে স্বীকৃত বলে জানাচ্ছে পিটিআই।
 
IMG0
 
ডলি শিবানীর এই অনন্য রেকর্ড গড়ার সময় সেখানে ছিলেন ভারতের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্মকর্তারা।
ভারতের আর্চারি এসোসিয়েশন কর্মকর্তা গুঞ্জন আবরোল বিবিসিকে বলেছেন, ‘আমরা সবাই তার প্রতিভায় গর্বিত ও মুগ্ধ।’
২০১০ সালে ডলির ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীরন্দাজ ও কোচ চেরুকুরি লেনিনের মৃত্যুর পর ‘সারোগেট মা’ বা অন্য একজনের গর্ভ ব্যবহার করে ডলির জন্ম দেন তার বাবা-মা।
 
IMG1
 
ডলির বাবা চেরুকুরি সত্যনারায়ণ জানান, জন্মের পর থেকেই মেয়েকে একজন সেরা তীরন্দাজ হয়ে ওঠার প্রশিক্ষণ দেয়া শুরু হয়।
শিশুটিকে প্রশিক্ষণ দিতে বিশেষভাবে নির্মাণ করা হয়েছে হালকা তীর-ধনুক, যাতে করে ডলি সেগুলো বহন করতে পারে।
আর্চারি এসোসিয়েশন কর্মকর্তা গুঞ্জন আবরোল ‘তীরন্দাজ পরিবারেই ডলির জন্ম। তাই সে অনেক কিছুই করে দেখাবার প্রতিভা রাখে।’