উচ্চগতির এসএসডি আনছে কিংস্টন

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৫:৫৬

 

সাধারণভাবেই উচ্চগতির স্টোরেজ হিসেবে সারাবিশ্বেই সলিড স্টেট ডিভাইস (এসএসডি) সুপরিচিত। তবে এসএসডির মান গতিকেও কম মনে করছে কিংস্টন। আর সে কারণেই তারা বাজারে আনছে হাইপারএক্স প্রিডেটর পিসিআইই এসএসডি। সাধারণ এসএসডিতে ডাটা রিড ও রাইটের গতি সেকেন্ডে ৬০০ থেকে ৭০০ মেগাবাইট হলেও কিংস্টনের নতুন এসএসডিতে ডাটা রিডের ক্ষেত্রে গতি পাওয়া যাবে সেকেন্ডে ১৪০০ মেগাবাইট এবং রাইটের ক্ষেত্রে সেকেন্ডে ১০০০ মেগাবাইট। ২৪০ গিগাবাইট ও ৪৮০ গিগাবাইট স্টোরেজের এই ডিভাইসগুলোর দাম রাখা হবে যথাক্রমে ২৩০ ডলার ও ৪৬০ ডলারের কাছাকাছি। দুইটি ভিন্ন ভিন্ন ধরণে এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে কিংস্টন।