মুক্তিযোদ্ধাদের ফুল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৬:৩৮
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ উপলক্ষে তিনি বৃহস্পতিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন। খবর: বাসসের।
সকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, অ্যাসিসটেন্ট প্রাইভেট সেক্রেটারি (এপিএস)-১ জাহাঙ্গির আলম এবং এপিএস-২ সাইফুজ্জামান শিখর রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই উপহারগুলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন।
মুক্তিযোদ্ধারা তাদের কথা স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তাদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য কৃতজ্ঞতা জানান।
এই আবাসিক ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় ৮০টি পরিবার বসবাস করে।