হিউজ ঘাতক সেই বলকে নষ্ট করে ফেলা হয়েছে

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৮:২৭
 
 
অস্ট্রেলিয়ার মধাবী ক্রিকেটার হিউজের ঘাতক সেই বলকে নষ্ট করে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সিডনির যে মাঠে কোহলি, ধোনিদের গুঁড়িয়ে ওয়ার্নাররা ফাইনাল নিশ্চত করেছে , সেই মাঠেই ফিলিপ হিউজের জীবন চলে গিয়েছিল। সিডনির সেমিফাইনালের আগে তার নামটা বারবার আসছে। ক মাস আগেই যার জন্য থমকে গিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া।
 
ম্যাচ শুরুর আগে দুই দেশের যুদ্ধ যুদ্ধ আবহের মাঝে হিউজকে নিয়ে একটা খবর ভেসে উঠল। গত বছর ২৭ নভেম্বর শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবোটের যে বলটা হিউজের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই বলটা নষ্ট করে ফেলেছে নিউ সাউথ ওয়েলস। 
 
কারণ নিউ সাউথ ওয়েলস চায়নি সাড়ে ৬ আউন্সের লাল টকটকে সেই ঘাতক বলটা আর কারও প্রাণ কেড়ে নিক। 
 
প্রথমে ঠিক হয়েছিল বলটাকে রেখে দেওয়া হবে হিউজের স্মৃতি হিসাবে, কিন্তু পরে ঠিক হয় বিষয়টা খুই স্পর্শকাতর, বলটা দেখে কেউ মানসিক আঘাত পেতে পারেন। তাই বলটা নষ্ট করে ফেলা হবে। তবে কীভাবে বলটা নষ্ট করা হলো সেই বিষয়ে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। জিনিউজ