রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার দুপুরে লায়লী আক্তার (১৮) নভপসা এক গার্মেন্ট-কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। লায়লী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কালিম গ্রামের শাহাদত আলমের মেয়ে। তিনি মিরপুরের উত্তর পীরেরবাগের বোনসহ ভাড়া থাকতেন।
লায়লীর বড় বোন মিনা আক্তার জানান—তারা সবাই একসঙ্গে পীরেরবাগের ১০/১ নম্বর বাসায় ভাড়া থাকেন। লায়লী শেওড়াপাড়ার একটি গার্মেন্টসে চাকরি করে। ২৬ মার্চ ছুটি থাকায় লায়লী ঘুরতে যাবে বলে তাকে জানায়। কিন্তু তাকে বেড়াতে যেতে নিষেধ করা হয়। এ দিকে তিনি (মিনা) স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। বাসায় ফিরে দেখেন লায়লী বিছানায় পড়ে আছে। তার গলায় দাগ দেখে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
