অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার আগামী রবিবারের ফাইনালটিতে জয়ের জন্য টস হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এ মত দেয়ার পাশাপাশি জানান যে শিরোপা জয়ে তার পছন্দ নিউজিল্যান্ড দল।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও ভারতের সেমিফাইনালটি দেখার সময় বিবিসি স্পোর্ট এর অনলাইনে ভন বলেন,‘এমসিজিতে টস জয় এবং আগে ব্যাট করাটা হবে খুবই গুরুত্বপূর্ণ। যে দল আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়বে তারা কার্যত ম্যাচটাই শেষ করে দেবে। ধারণা করা হচ্ছে এটা একটা ভালো দিন হতে যাচ্ছে। আবহাওয়াও ভালো থাকবে।
তিনি বলেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হলো প্রতিযোগিতার সেরা দুটি দল। আমি এখনো মনে করি নিউজিল্যান্ডই জিতবে বিশ্বকাপ।’
