তৃতীয় অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলে অধিনায়ক হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি।
এই তালিকায় প্রথম দু’টি স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি ও নিউজিল্যান্ডের সাবেক দলপতি স্টিফেন ফ্লেমিং। পন্টিং-এর সংগ্রহ ৮৪৯৭ ও ফ্লেমিং-এর সংগ্রহ ৬২৯৫ রান।
