রাজধানীতে গ্রেনেডসহ ৪ জেএমবি গ্রেফতার

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১১:১১
রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে গ্রেনেড, হাতবোমা ও পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার গভীর রাতে উত্তরার কসাইবাজারের পূর্ব মোল্লারটেকের প্রেমবাগান এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গ্রেফতারকৃতরা হলেন, জিয়াউল, রাজ্জাক, মোফাজ্জল ও হানজালা। 
ওই বাসা খেকে ১২টি পেট্রোল বোমা, ৩০টি হাতবোমা, একটি গ্রেনেড ও ৬০টি ডেটোনেটর উদ্ধার হয়েছে।