তারার বাজি

ফাইনাল চাপ হতে পারে নিউজিল্যান্ডের জন্য-মৌসুমী

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১২:১৩
আগেই এক সাক্ষাত্কারে বলেছিলাম পক্ষপাতিত্ব না হলে এই অস্ট্রেলিয়াকে হারানো ভারতের জন্য অনেক কঠিন হবে। তাই-ই হয়েছে। ভারতকে একরকম উড়িয়ে দিয়েই ফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচ আমার আফসোস আরও বাড়িয়ে দিয়েছে। কে জানে সেদিন আমাদের বিপক্ষে ভুল সিদ্ধান্তগুলো না দেয়া হলে সেমিফাইনালে হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরাই খেলতাম। বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে আমরা পেয়ে গেছি। ফাইনালে আমার ফেভারিট হচ্ছে অস্ট্রেলিয়া। কারণ নিউজিল্যান্ড এর আগে বিশ্বকাপ সেমিফাইনালে খেললেও কখনও ফাইনাল খেলেনি। বিশ্বকাপ ফাইনাল তাই তাদের কাছে বিশাল চাপ হয়ে আসতে পারে। অন্যদিকে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ ফাইনাল গত কয়েক আসর ধরে তাদের কাছে ডাল-ভাত ছাড়া আর কিছুই নয়। তাই আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়াই ফেভারিট।