নির্বাচনের মধ্য দিয়ে সরকার পতন: খন্দকার মাহবুব

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১৯:২৪
 
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক আলোচন সভায় তিনি এই ,ন্দব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, বিএনপির নেতাকর্মীদের হত্যা, ‘গুম, মিথ্যা মামলা ও গ্রেফতার করে আপনারা সিটি করপোরেশন নির্বাচনে বিজয় অর্জনে বাধা দিতে পারবেন না। এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে। সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। আপনাদের পতন করেই তারা ঘড়ে ফিরবে।’
তিনি বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে সরকার বিদেশীদের বলতো বিএনপির  জনসমর্থন নেই। তারা  পেট্রেলবোমা, জঙ্গিবাদী দলে পরিণত হয়েছে। সে সুযোগ সরকার পাবে না। আর জেল দিয়ে জুলুম করে আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে অতীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না।’